দেশের রাষ্ট্রমালিকানাধীন ও বেসরকারি ১৫ ব্যাংক গত বছর শেষে চাহিদা অনুযায়ী নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশনিং) সংরক্ষণ করতে পারেনি। এসব ব্যাংকের বিতরণ করা ঋণের বড় অংশের মান খারাপ হওয়ায় ব্যাংকগুলোর সঞ্চিতি ঘাটতি দেখা দিয়েছে। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এসব ব্যাংকের মধ্যে বেশ কয়েকটি ব্যাংকের মুনাফায় টান লাগত যদি চাহিদা অনুযায়ী সঞ্চিতি জমা রাখতে হতো। তাই মুনাফা কমে যাওয়ার ভয়ে অনেকে প্রয়োজন অনুযায়ী... বিস্তারিত
from প্রথম আলো https://ift.tt/2NAzlbE
দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা একেবারেই ঢিলেঢালা। উড়োজাহাজ ওঠানামার সময় কিছুটা নিরাপত্তা থাকলেও অন্য সময় বন্দরগুলো হয়ে পড়ে অরক্ষিত। তখন চাইলে যে কেউ বিনা বাধায় ভেতরে ঢুকতে পারে। পাঁচটি অভ্যন্তরীণ বিমানবন্দরের এমন চিত্র দেখেছেন প্রথম আলোর প্রতিনিধিরা। অবশ্য গত রোববার রাতে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ ‘ছিনতাইচেষ্টা’র পর অভ্যন্তরীণ ও...
পৃথিবীর উত্তরের একটি দেশ নরওয়ে, আর নরওয়ের উত্তরের একটি শহর ট্রমসো। এখানে গুটিকয়েক বাংলাদেশির বসবাস। বছরের সাত থেকে আট মাস বরফের চাদরে ঢেকে থাকে ট্রমসো। প্রতিকূল আবহাওয়া আর দেশি জিনিসপত্রের অপ্রতুলতা থাকা সত্ত্বেও আমরা এখানকার বাংলাদেশিরা চেষ্টা করি আমাদের দেশের সংস্কৃতিকে এখানে ধারণ ও পালন করতে। এর ধারাবাহিকতায় আমাদের এবারের আয়জন ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। খুব অল্প সময়ে সবকিছু জোগাড়...
নেত্রকোনায় নিখোঁজ তিন স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর শিশুদের সঙ্গে কথা বলে পুলিশ দাবি করেছে, পড়ার চাপ আর শাসনে ঘর ছেড়ে পালিয়েছিল তারা। স্থানীয় বাসিন্দা, পুলিশ ও শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার বিকেলে শহরের একটি স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্র প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। এর চার দিন পর শহরের আরেকটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র এবং একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির...
ই–কমার্স সাইট বাগডুম ডটকম থেকে এখন অনলাইনেই রানার মোটরসাইকেল কিনতে পারবেন ক্রেতারা। সম্প্রতি মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে বাগডুম ডটকম। এ চুক্তির ফলে বাগডুমের ওয়েবসাইট থেকে রানার মোটরসাইকেল কেনার সুযোগ পাওয়া যাবে। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার অটোমোবাইলসের বিপণন ব্যবস্থাপক আমিদ সাকিফ খান, করপোরেট সেলস বিভাগের প্রধান আশিক...