Thursday, February 28, 2019

প্রেমে নেই বুবলী

ছিলেন সংবাদপাঠক। এখন ‘ফুল–টাইম’ চিত্রনায়িকা। ২০১৬ সালে নায়িকা হিসেবে সবার সামনে আসেন শবনম বুবলী। ৩ বছরে ৭টি ছবিতে অভিনয় করেছেন। প্রতিটি ছবিতেই তাঁর নায়ক শাকিব খান। তাই দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন ওঠাটাই স্বাভাবিক। সেই গুঞ্জন, সামনের কয়েকটি সিনেমা আর বুবলীর জীবন নিয়ে এবারের প্রচ্ছদ কাহিনি। ২০১৬ সালে ঈদুল ফিতরে বসগিরি ও শুটার ছবির মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় শবনম বুবলীর।... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2ToVGOo

গণিত অলিম্পিয়াডে নতুন মাত্রা

গত শুক্রবার, ২২ ফেব্রুয়ারি ছিল গণিত অলিম্পিয়াড ঢাকা আঞ্চলিক উৎসব ও বাছাই পর্বের পরীক্ষা। সকাল ৯টায় উদ্বোধন। কিন্তু এর অনেক আগে থেকেই বনশ্রীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ কানায় কানায় ভরে যায়। অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে কলেজ এলাকা প্রাণচঞ্চল হয়ে ওঠে। এর আগে সারা দেশের ৬৪ জেলায় বাছাইপর্ব হয়েছে। তারপর সেখান থেকে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে আরও ১১টি আঞ্চলিক গণিত... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2TlYSKT

তৌসিফ–জারার ভালোবাসাবাসি

ভালোবাসা দিবসে অনেক প্রেমিক জুটিই এক হওয়ার স্বপ্ন দেখেন। তাঁদের মধ্যে কারও কারও স্বপ্ন পূরণ হয়। এই যেমন তৌসিফ মাহবুব ও জান্নাতুল ফেরদৌস দম্পতির কথাই ধরা যাক। ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। জান্নাতুল ফেরদৌস, তাঁকে সবাই জারা নামেই জানেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই ফেব্রুয়ারিতে বিয়ের এক বছর পূর্ণ করলেন এই দম্পতি। প্রথম বিবাহবার্ষিকী পালন করতে এই দম্পতি কদিন আগে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2tGxKrq

সুন্দরবনে বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু সাহেব আলী বাহিনীর সঙ্গে র‌্যাবের গুলি বিনিময়ের ঘটনা ঘটছে। এ ঘটনায় র‌্যাব বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি করেছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সাহেব আলী বাহিনীর প্রধান সাহেব আলীসহ দুজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে শ্যামনগর উপজেলায় সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া খালে এ ঘটনা ঘটে।এই গোলাগুলির ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। আহত দুজন... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2T9kZ7V

‘একটা ভোটের অনেক দাম’

মেয়ে নাজমা বেগমের সঙ্গে বাড্ডার মহানগর মহাবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছেন মা রাবেয়া বেগম। একা চলাফেরা করতে পারেন না অশীতিপর এই মানুষটি। মেয়ের কাঁধে ভর দিয়ে ভোটকেন্দ্রে এসেছেন। আজ বৃহস্পতিবার ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন, নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন, ২টি ওয়ার্ডে উপনির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নিজেদের ভোট দিতে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2EmfTuX

বাবা আমাকে পাপী গুড়িয়া বলে ডাকেন: আলিয়া ভাট

নিজেকে নিয়ে নিরীক্ষা করতে ভালোবাসেন আলিয়া ভাট। এবার জোয়া আখতার পরিচালিত গালি বয় ছবিতে অন্য রূপে আসছেন তিনি। ছবিটি মুক্তির আগে বলিউডের সুন্দরী ও দাপুটে অভিনেত্রী আলিয়া ভাটের মুখোমুখি প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য। মুম্বাইয়ের নভোটেল হোটেলের এই আড্ডায় উঠে এল তাঁর ক্যারিয়ার থেকে শুরু করে প্রেমিক রণবীর কাপুরের কথা। নবাগতা অভিনেত্রীরা আপনার দ্বারা অনুপ্রাণিত। অনুেপ্ররণার বিষয়টি... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2H6u0az

উচ্ছেদের আগেই পুড়ল জাহাঙ্গীরের বস্তি

মার্চ মাসের প্রথম সপ্তাহে ভাঙার কথা ছিল ভাষানটেক এলাকার জাহাঙ্গীরের বস্তি। এর আগেই আগুনে পুড়ে গেল বিশাল বস্তিটি। গতকাল বুধবার দিবাগত রাতে ভয়াবহ আগুনে পুড়ে যায় জাহাঙ্গীরের বস্তির প্রায় দেড় শ ঘর। আগুনে কোনো প্রাণহানি ঘটেনি বলে জানিয়েছেন বস্তিবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। কামাল হোসেন নামের এক বস্তিবাসী জানান, রাত দেড়টার দিকে বস্তির পূর্ব প্রান্ত থেকে আগুন লাগে। এই আগুন পুলিশ লাইনের কাছাকাছি... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2T3qHIu

Palantir stock

from Daily Search Trends https://ift.tt/slN0DM4